০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে একই রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একই রাতে ৩টি গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ১১টি গরু ও ১৫ টি ছাগল।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অগ্নিকান্ডে পীরগঞ্জ উপজেলার বেলদহি গ্রামে ৫ বাড়ি পুড়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে ৬টি গরু। চাপাপাড়া গ্রামে ভস্মিভুত হয়েছে ৫টি বাড়ি। আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু ও ১৫টি ছাগল। তাজপুর গ্রামে অগ্নিকান্ডের পুড়ে গেছে একটি বাড়ি। চাপাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট ও বেলদহিতে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত্র হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও ষ্টেশনের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খেটে খাওয়া মানুষ। সব কিছু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে বসবাস করছেন।

চাপাপাড়া গ্রামের জবাইদুর রহমান আলোকিত কন্ঠ কে জানান, তার সহ আশপাশের ৫টি বাড়ির সব কিছুই পুড়ে গেছে। নতুন করে ঘড় তোলার সামর্থ নেই তাদের। তারা এখন খোলা আকাশের নীচে বসবাস করছেন।

বেলদহি গ্রামের জিয়াউল হক আলোকিত কন্ঠ কে জানান, তাদের সবকিছুই আগুনে পুড়ে গেছে। সহযোগীতা ছাড়া এই মুহুর্তে তারা উঠে দাঁড়াতে পারবেন না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম আলোকিত কন্ঠ কে জানান, আগুনে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

পীরগঞ্জে একই রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

প্রকাশের সময়ঃ ০৮:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫