০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ভাতিজার চাইনিজ কুড়ালের আঘাতে চাচা খুন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: গাইবান্ধার ফুলছড়িতে ভাতিজা এনামুল হকের চাইনিজ কুড়ালের আঘাতে রুহুল আমিন (৪৫) নামের চাচার মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের রুহুল আমিনের সঙ্গে একই গ্রামের খোকা মিয়ার (সম্পর্কে ভাই) এক বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমিতে রুহুল আমিনের বোন সাগরিকা এক গামলা মাটি আনতে যায় (ঘর লেপার জন্য)। এ সময় খোকা মিয়া, তার ছেলে এনামুল হক ও তাদের লোকজন সাগরিকাকে মারধর করে। এ সময় রুহুল আমিন ও তার ছেলে হাসান আলী সাগরিকাকে উদ্ধার করতে গেলে এনামুল হক চাইনিজ কুড়াল দিয়ে রুহুল আমিনের মাথায় কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ছাড়া হাসান আলীকে বেধরক মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর খোকা মিয়া ও তার ছেলে এনামুল হকসহ তার লোকজন গা ঢাকা দিয়েছে।

নিহতের পারিবার জানায়, বিরোধপূর্ণ জমি সংক্রান্ত মামলায় খোকা মিয়া হেরে যায়। কিন্তু ওই জমিতে রুহুল আমিন যেতে পারতো না। এ নিয়ে ফুলছড়ি থানায় অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। যার কারণে হতাহতের ঘটানা ঘটেছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রজব আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

গাইবান্ধায় ভাতিজার চাইনিজ কুড়ালের আঘাতে চাচা খুন

প্রকাশের সময়ঃ ০৬:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫