০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণপাড়া এলাকা থেকে যৌথবাহিনীর সদস্যরা গতকাল ২জুন সোমবার ভোরে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের সদস্য ও মাদক ব্যবসায়ী সজিব প্রধানকে(১৮) গ্রেফতার করেছে।

সে তারাবো দক্ষিণপাড়া গ্রামের জামাল প্রধানের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫শত গ্রাম গাঁজা, ৯১পুরিয়া হেরোইন, ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই লক্ষাধিক টাকার মাদকদ্রব্য, নগদ ৮হাজার ৯৩০টাকা, ২টি চাপাতি, ৬টি রামদা, ৪টি ছুরি, ৩টি মোবাইলসেট, ৩টি ওয়াকিটকিসহ দেশীও অস্ত্র উদ্ধার করেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম বাদী হয়ে সজিব প্রধানকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃত সজিব প্রধানের বিরুদ্ধে মাদক, হামলা ও ভাংচুরসহ রূপগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তার অন্যসহযোগীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

রূপগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের সদস্য গ্রেফতার

প্রকাশের সময়ঃ ১১:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫