
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ পৌরসভার সরুন্ডী তালতলা এলাকায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করলেন প্রায় এক কিলোমিটার ভাঙাচোরা সড়ক।
বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের বড় সরুন্ডী তালতলা এলাকায় ব্যতিক্রমী এমন চিত্র দেখা যায়।
জমায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও পৌর শাখার আমীর হুমায়ুন কবীরের নেতৃত্বে সংগঠনের জনশক্তি ও এলাকাবাসীকে নিয়ে রাস্তাটি সংস্কারের কাজ করা হয়।
রাজনৈতিক কর্মসূচির বাইরে এসে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানায়ে সংশ্লিষ্টরা জানান,নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ।
মানিকগঞ্জ পৌর আমীর মোঃ হুমায়ুন কবীর জানান, র্দীঘদিন যাবত বড় সুরুন্ডি তালতলার এই রাস্তাটি জনসাধারনের চলাচলের অনুপোযোগী ছিল। আমাদের জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সম্পূর্ন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তাটি মেরামত করে জনগনের চলাচলের উপযোগী করে তুলেছে। ফলে এই এলাকার সাধারন জনগন এর সুফল ভোগ করবে।
তিনি আরো বলেন, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে মানিকগঞ্জ পৌর এলাকার আরো বেশ কয়েকটি সড়ক জামায়াত কর্মীরা স্বেচ্ছা শ্রম দিয়ে মেরামত করে দিবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এই রাস্তাটি ব্যবহারের অনুপোযোগী ছিল। আমাদের চলাফেরায় অনেক ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে রাতের বেলায় চলাফেরা করা খুবই কঠিন ছিল। জামায়াতে ইসলামীর লোকেরা এই রাস্তাটি মেরামত করে দেয়ায় এলাকবাসীরা খুবই উপকৃত হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন ৪ ও ৫ নং ওয়ার্ডের সভাপতি বআব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আবু তালহাসহ পৌরএলাকার জামায়াতের শতাধিক নেতা-কর্মী।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার, 









