
মানিকগঞ্জঃ যুব সমাজকে তাগুতি ও কায়েমী শাসন ব্যবস্থা, ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রামে অবতীর্ণ হওয়ার পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার দাওয়াতী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেলে উক্ত দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে খালপাড় শহীদ রফিক চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
জেলা শাখা সভাপতি হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আমেলা সদস্য মাওলানা হাদিউল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আনওয়ার হুসাইন রিয়াদ, দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মাদ আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখা সাংগঠন বিভাগ সম্পাদক মাওলানা রমজান মাহমুদ,প্রশিক্ষণ বিভাগ সম্পাদক মাওলানা দেলোয়ার হুসাইন, বাইতুল মাল বিভাগ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, প্রকাশনা বিভাগ সম্পাদক মাওলানা দিলাওয়ার হুসাইন প্রচার বিভাগ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ সহ জেলা আমেলা ও উপজেলা-ইউনিয়ন পর্যায়ের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
মোঃ ইব্রাহিম, নিজস্ব প্রতিবেদকঃ 









