১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. এ. জিন্নাহ কবির।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মো. রহমত আলী লাভলু বেপারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগণ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের অব্যবস্থাপনা ও জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে বিএনপি দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। তারই অংশ হিসেবে এ সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে।

তারা বলেন, এই কার্যক্রমের মাধ্যমে দলের ভিত শক্তিশালী হবে এবং জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে যাবে এবং আওয়ামী লীগের কোন ব্যক্তিকে এই সদস্য ফরম বিতরণ করলে তাকে সাংগঠনিক শাস্তি প্রদান করা হবে।

প্রধান অতিথি এস. এ. জিন্নাহ কবির বলেন, “দলকে তৃণমূল থেকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। অচিরেই প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এমন কার্যক্রম পরিচালিত হবে।”

আলোচনা সভা শেষে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

শিবালয়ে বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত 

প্রকাশের সময়ঃ ০৯:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫