১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ০১:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ঢাকাঃ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আন্ত্রণে তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া সফর করবেন প্রধান উপদেষ্টা। সেখানে মঙ্গলবার (১২ আগস্ট) দু’দেশের সরকারপ্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

ওইদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা।

বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের দুই মাস পর গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময়ঃ ০১:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫