০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ থেকে নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ঢাকাঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে একটি নৌকাসহ বাংলাদেশী পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বুধবার সকাল সাড়ে ৮টার বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের আলী আহমদের ছেলে ইলিয়াস, ইলিয়াসের ছেলে আক্কল আলী ও নুর হোসেন, কালু মিয়ার ছেলে সাবের হোসেন এবং নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম।

একটি নৌকাযোগে নাফ নদের মোহনায় ছোট্ট জাল নিয়ে মাছ ধরতে যান পাঁচ জেলে।

ওই সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে এদের ধরে নিয়ে যায় বলে জানান শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সমিতির সভাপতি আবদুল গনি।

ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে খোঁজখবর নেয়ার কথা জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

টেকনাফ থেকে নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রকাশের সময়ঃ ০২:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫