০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে দেশে ফিরে আবার হাসপাতালে মির্জা ফকরুল

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ১২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ঢাকাঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

থাইল্যান্ডে সাত দিন চিকিৎসা নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরেন মির্জা ফখরুল। বাসায় যাওয়ার পর তিনি অসুস্থবোধ করেন। মধ্যরাতে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বুধবার সকালে মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বলেন, গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ফেরার পর দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন মির্জা ফখরুল। সেখান তিনি প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ছিলেন। এরপর তিনি বাসায় যান। বাসায় গিয়ে অস্বস্তি বোধ করতে থাকেন। তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের অধীন তাঁকে ভর্তি করা হয়। দিবাগত রাত আড়াইটার দিকে জাহিদ হোসেন জানান, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা ভালো আছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

চিকিৎসা শেষে দেশে ফিরে আবার হাসপাতালে মির্জা ফকরুল

প্রকাশের সময়ঃ ১২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫