১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে দলিল জালিয়াতি মাসুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে কথিত দলিল জালিয়াত মাসুদ পারভেজকে সরকারি বিভিন্ন অফিসে প্রবেশ নিষিদ্ধ করা ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৭আগস্ট) সকালে উপজেলার রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আশরাফুল আলম সাদা, দলিল লেখক আলী হোসেন, সেলিম মিয়া, মানবাধিকারকর্মী আব্দুল হান্নান প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, মাসুদ পারভেজ রেজিস্ট্রেশনধারী দলিল লেখক বা বেন্ডার না হয়েও দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের নামে ভুয়া দলিল, পর্চা ও খারিজ তৈরি করে আসছে। এতে একদিকে লাইসেন্সধারী দলিল লেখকদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে গ্রাহক ও ভূমি অফিসে তৈরি হচ্ছে নানা বিড়ম্বনা।

এ সময় বক্তারা ফ্যাসিস্ট মাসুদ পারভেজকে অফিসে নিষিদ্ধ করা এবং তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উক্ত মানববন্ধনে এলাকার বিভিন্ন স্তরের শতাধিক মানুষ অংশ নেয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

নালিতাবাড়ীতে দলিল জালিয়াতি মাসুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৯:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫