
মানিকগঞ্জঃ “পরিবেশ বান্ধব সমাজ গড়ি, প্রাণবৈচিত্র রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সানাইলে কৃষি প্রান বৈচিত্র মেলা ২০২৫ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল দশটায় উপজেলার সানাইল বটতলায় এই মেলার আয়োজন করে বেসরকারী সংস্থা বারসিক।
কৃষক ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এবং বারসিকের প্রোগ্রাম কোঅর্ডিনেটর শিমুল বিশ্বাস এর সঞ্চালনায় প্রান বৈচিত্রের উপর
বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ডাক্তার কমল কান্তি বিশ্বাস,বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি আবুল বাসার আব্বাসী,উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী ফেরদৌস, বারসিক কর্মকর্তা শাহিনুর রহমান, মাসুদুর রহমান, আহসান হাবিব, কৃষানি কমলা বেগম,জয়তুন বেগম, নিরঞ্জন বিশ্বাস অনাথ বন্ধু বিশ্বাস, যুব সংগঠন প্রতিনিধি লিমা আক্তার,উপজেলা সবুজ সংহতি কমিটির সদস্য পিপল আক্তার, আছিয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন,প্রকৃতি ভাল থাকলে আমরা ভাল থাকবো।আর সেই ভাল থাকতে হলে আমাদের প্রকৃতিকে আগে ভাল বাসতে হবে। তবেই আমরা ভাল থাকবো। অপরদিকে প্রকৃতির পাসাপাসি কৃষিকেও ভাল বাসতে হবে। কারন কৃষিই হচ্ছে আমাদের প্রান। প্রতিটি জিনিসের সাথেই কৃষির সম্পর্ক রয়েছে। তাই “প্রাণ প্রকৃতি সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় বায়রা এবং বলধারা দুই ইউনিয়নের ২০টি গ্রামের দুই শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।অনুষ্ঠান চলে বেলা দুইটা পর্যন্ত।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 









