০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায় বিচার না মানলে কবিরা গুনাহ্ হয়

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেছেন, গ্রাম আদালতে দেশের মানুষ ২০ পারসেন্ট ন্যায় বিচার পায় না। বিচার শালিশে বসে এক পক্ষ অন্য পক্ষকে অভিযোগ করে, সেটা শুনে আরেক পক্ষ প্রভাবশালীদের পক্ষে কাজ করে।

এতে সমস্যা আরো বেড়ে যায়। আবার চেয়ারম্যানরা ন্যায় বিচার করে সেটা আবার পক্ষদ্বয় মানে না। ন্যায় বিচার না মানলে কবিরা গুনাহ্ হয়।

রবিবার মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আদালত ন্যায় বিচার করা বিবাদমান সমস্যার সমাধান করাই মুল উদ্দেশ্য।

চেয়ারম্যানদের অনেক দোষ আছে বলেও মন্তব্য করেন তিনি। সুতরাং ন্যায় বিচার করে বিবাদমান সমস্যার সমাধান করে গ্রাম্য আদালত সুনাম অর্জনে প্রত্যেককে এগিয়ে আসার আহবান জানান তিনি ।

জেলা প্রশাসন মানিকগঞ্জ কর্তক আয়োজিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল ও মামলাগুলো দ্রুত নিষ্পত্তিসহ বাস্তবায়ন করার পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনা সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক সানজিদা জেসমীন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মাদ আলী, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: সালাউদ্দীন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

ন্যায় বিচার না মানলে কবিরা গুনাহ্ হয়

প্রকাশের সময়ঃ ০৯:১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫