০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের বর্তমান অবস্থা, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি এবং সড়ক পরিবহন আইন প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করতে হবে। পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ, মাদক ও সন্ত্রাসবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি। এসময়

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতালের ডাঃ আবু হোসেনসহ জেলার সকল থানার ওসি, ডিআইও–১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

সাতক্ষীরায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৭:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫