০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য, শীতের পোশাক ও চিকিৎসা সেবা প্রদান

সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে ২৫ জন এতিম শিশুদের মাঝে ৩ মাসের খাদ্য সামগ্রী, শীতের পোশাক, চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় শ্রেণি কক্ষে খাদ্য সামগ্রী, পোশাক, বিনা মূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা,রোগী দেখে ফ্রী ঔষধ বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সাবেক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান (এমবিবিএস)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্ল্যা, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর এরিয়া প্রতিনিধি মুনসি নাজমুল হোসেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিনা মূল্যে রোগী দেখার দায়িত্বে ছিলেন ডাঃ সাকিব হাসান, রক্ত গ্রুপ পরীক্ষা করার দায়িত্বে ছিলেন মেডিকেল টেকনোলজি বিপ্লব স্বর্নকার ও ডেন্টাল এর দায়িত্বে ছিলেন ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি মোঃ রবিউল ইসলাম।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য, শীতের পোশাক ও চিকিৎসা সেবা প্রদান

প্রকাশের সময়ঃ ০৭:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫