
মানিকগঞ্জঃ “কীটনাশককে না বলি,জৈব কৃষি চর্চা করি “এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে আন্তর্জাতিক কীটনাশক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা এগারোটায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রীণ কোয়ালিশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যপি অনুষ্ঠানে জেলা গ্রীণ কোয়ালিশন এর যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। আরো বক্তব্য রাখেন কৃষক নেতা মো. ইব্রাহিম মিয়া,কৃষকবন্ধু মো. শহর আলী,কৃষক ভূট্টো মিয়া,কৃষাণী কমলা বেগম প্রমুখ।
বক্তারা জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে তথ্যবহুল কথা বলেন। তারা বলেন কীটনাশক বিশেষত নিষিদ্ধ কীটনাশক ব্যাবহার ও ভুল পদ্ধতি প্রয়োগ করে অনেক কৃষক রোগাক্রান্তসহ মৃত্যুর কাছে হেরে যাচ্ছে। এছাড়াও গবাদিপশুসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে জৈব কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে বলে জানান তারা।
আব্বাসী,স্টাফ রিপোর্টার 









