
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বাংলাদেশ হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুল হামীদ বলেছেন, আলেম ওলামাদের বিরুদ্ধে বাউলদের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হলে ডিসি,এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।
তিনি গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ হেফাজত ইসলাম জেলা শাখার আয়োজিত ৫ দফা দাবিতে শানে তাওহীদ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূর এর সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, ১৭ অক্টোবর ডক্টর ইউনুস সরকার ঘোষিত লালন তিরোধাম দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মুর্তি তৈরি করা হয়েছে, এখন তার পুজা করা হয়। ডক্টর ইউনুস সরকার কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ডক্টর ইউনুস সুদখোর ও নিমক হারামি। এটা মুরদা ও নাস্তিক সরকার, আওয়ামীলীগের চাইতে ও খারাপ। বাউলদের ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় এক সাথে আন্দোলন ও সমাবেশ করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
বাউলদের বাউলদের সম্পর্কে বাংলাদেশ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মাহফুজুল হক বলেন, বাউলদের যে মতবাদ, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে ভিন্ন ধর্ম, এগুলো জানার জন্য দূর দূরান্তে যেতে হবে না তাদের লিখিত বক্তব্য তাদেরই বইপত্র এই সমাজে ব্যাপকভাবে আছে। এদেশের ওলামা একরামগন এই সমস্ত বই সংগ্রহ করে বই থেকে আমাদের এদেশের সাধারণ মুসলমানদেরকে সচেতন করা এটা সময়ের অপরিহার্য দাবি। আর আমাদের এ দেশের রাজনীতিবিদরা আপনারা সবকিছু নিয়ে রাজনীতি করতে যাবেন না। তৌহিদী জনতা ঈমানের উপরে আঘাৎধারী, আপনি তাদের পক্ষে সমবেদনা জ্ঞাপন করেন। আপনি রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে আগামী দিনে আর এই রাজনীতি চলবে না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের সব বিষয়ে দর্শন রয়েছে।
এসময় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ জেলার আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব ও বিভিন্ন ইসলামি সমমনা দলের নেতৃবৃন্দ। বক্তারা অনতিবিলম্বে আবুল সরকারের ফাঁসি ও বাউলদের সকল গানের আসর বন্ধের দাবি জানান।
তারা বাউলদের ইসলামবিরোধী কুফরি আকিদা বিশ্বাস ও কার্যকলাপ তুলে ধরে পাঁচ দফা দাবি করেন।
দাবী সমূহ হলো ১, মহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন সুন্নাহ অবমাননার সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ড পাস করতে হবে। ২,ইসলামের নামে ভ্রান্ত বাউলদের ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে।
৩,ওরস, মাজার, মেলা এবং পালাগানের আসরে যাবতীয় মাদকদ্রব্যের ব্যবহার ও অশ্লীলতা বন্ধ করতে হবে। ৪,ডক্টর ইউনুস সরকার ঘোষিত ১৭ অক্টোবর লালন তিরোধান দিবস বাতিল করতে হবে এবং ৫,তৌহিদী জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য গত গত ২৩ নভেম্বর আবুল সরকারের সমর্থক ও তৌহিদী জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সদর থানায় বাউলদের পক্ষে তৌহিদী জনতাদের নামে একটি মামলা হলে ফুঁসে ওঠে জনতা। এতে করে এলাকায় অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
আব্বাসী স্টাফ রিপোর্টারঃ 









