০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে হেলিকপ্টার অবতরণ করলো ফসলের মাঠে

মানিকগঞ্জঃ যান্ত্রিক ত্রুটির কারনে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা স্কয়ার গ্রুপের নিজস্ব একটা হেলিকপ্টার (এস২–এজিপি) মানিকগঞ্জে জরুরি অবতরণ করেছে।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎ ত্রুটি ধরা পড়লে পাইলট ঝুঁকি এড়াতে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকে ফসলের মাঠে হেলিকপ্টারটি অবতরণ করান। এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে বিকেল চারটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এসময় হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন। তারা স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্কয়ার গ্রুপের আরো একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে আরোহীদের ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। যান্ত্রিক ত্রুটি চিহ্নিত ও সমাধানের জন্য সন্ধ্যা ছয়টার দিকে এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন ঘটনাস্থলে আসেন।

এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন জানান, হেলিকপ্টারের সাপোর্টিং ব্যাটারিটির (লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারি) চার্জ তোলার জন্য সেটিকে ঢাকা পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিশিয়ান টিম আসবে। আশা করি দ্রুত সময়ের ভিতর যান্ত্রিকত্রুটি মেরামত সম্ভব হবে।

এ ঘটনার পর হেলিকপ্টারটি দেখারর জন্য আশ পাশের মানুষজন ফসলের মাঠে ছুটে আসেন। হেলিকপ্টারটির নিরাপত্তার জন্য স্কয়ার গ্রুপের ৩০ জন কর্মী পাহারা দিবেন বলে জানান সংশ্লিষ্টরা

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

যান্ত্রিক ত্রুটিতে হেলিকপ্টার অবতরণ করলো ফসলের মাঠে

প্রকাশের সময়ঃ ১১:১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫