
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংগঠনসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পর্যাক্রমে বিভিন্ন স্কুল-কলেজসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদের সম্মানে পুষ্পস্তবক করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টারঃ 









