
মানিকগঞ্জঃ “পরিচ্ছন্ন খাল চাই, সারাবছর পানি চাই “এই স্লোগান নিয়ে মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া খাল সংস্থার ও সচলের দাবিতে মানববন্ধন করেছেন মুনিঋষি পাড়ায় প্রায় শতাধিক খালপারের মানুষ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল তিন ঘটিকা থেকে পাচঁ ঘটিকা পর্যন্ত এই মানব বন্ধন অনুষ্টিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠী অধিকার ফোরাম ও দলিত ছাত্র কল্যান পরিষদ যৌথভাবে এই মানব বন্ধনের আয়োজন করে। সংগঠনের সহ-সভাপতি দশরথ রবিদাস এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্ত, ধারণা পাঠ করেন গাজী শাহাদাত হোসেন বাদল। ভুক্ত ভোগীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও গ্রীণ কোয়ালিশন সদস্য মো. মুনসুর আলী,ইয়ুথ গ্রীণ ক্লাবের সাধারণ সম্পাদক গাজী নাইফুর রহমান শাওন, দলিত ছাত্র কল্যান পরিষদের সভাপতি দীপিকা দাস প্রমুখ।
বক্তারা অনতিবিলম্ব মানিকগঞ্জ শহর রক্ষা খাল সংস্থারসহ সচল ও সারাবছর পানি রাখার জন্য বাজারব্রীজের বাঁধ খুলে দেয়ার জোর দাবি জানান। এরপর তারা পৌরসভার প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









