১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ঐক্যের স্বার্থে বিএনপির মুলধারায় ফিরে গেলেন শতাধিক নেতাকর্মী

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে আব্দুল লতিফ পান্না ও মো: জুবাইর আল রিজভীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ধানের শীষের যোগদান করেছেন।

টাঙ্গাইলের মধুপুরে পৌরবিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুবাইর আল রিজভীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী টাঙ্গাইল -১ (মধুপুর – ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর হাতকে শক্তিশালী করে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে বিএনপির মুলধারায় এক্যের ডাকে ফিরে গেলেন তারা।

সোমবার(২২ ডিসেম্বর) রাত নয়টার মধুপুর বিএনপির দলীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ (মধুপুর- ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহ-সভাপতি লিলি সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপি,পৌর বিএনপি, ছাত্র দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে আব্দুল লতিফ পান্না বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে কাজ করেছেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুবাইর আল রিজভী নিজেই বিএনপির প্রার্থী হিসেবে প্রচারণা করেছেন।

মনোনয়ন না পাওয়ায় আজ তিনি বিএনপির প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর ধানের শীষের হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করার জন্য মুলধারায় ফিরে এলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মধুপুরে ঐক্যের স্বার্থে বিএনপির মুলধারায় ফিরে গেলেন শতাধিক নেতাকর্মী

প্রকাশের সময়ঃ ১০:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫