
মানিকগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ দিনে মানিকগঞ্জের ৩ টি আসনে ২৭ জন প্রার্থীর মাঝে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা। বৈধতা পেয়েছে ১৮ জন প্রার্থীর মনোনয়ন ।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটারনিং কর্মকর্তা এ ঘোষণা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান,মানিকগঞ্জ-১ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এরমধ্যে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এরা হলেন স্বতন্ত্রপ্রার্থী আব্দুল আলী বেপারী এবং জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান।
মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬ জনপ্রার্থী। এরমধ্যে তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।এদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান, বিদ্রোহী প্রার্থী আব্দুল হক এবং জাতীয় পার্টির এস এম আবদুল মান্নান।
মানিকগঞ্জ-৩ আসনে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । এদের মধ্যে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এরা হলেন- বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, এবি পার্টির রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।
আগামী ৫ তারিখ থেকে ৯ তারিখের মধ্যে বাতিলকৃতরা আপিল করতে পরবেন বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ 









