০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুলের শত কোটি টাকা সম্পদ, বার্ষিক আয় দুই কোটি টাকা

রংপুরঃ রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসার সম্পদের পরিমাণ প্রায় শত কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, তার বার্ষিক আয় দুই কোটি টাকারও বেশি। স্থাবর ও অস্থাবর সম্পদ, নগদ অর্থ, ব্যাংক জমা, শেয়ার-বিনিয়োগ এবং ব্যবসায়িক মূলধন—সব মিলিয়ে তিনি বর্তমানে রংপুর অঞ্চলের অন্যতম প্রভাবশালী ও ধনাঢ্য রাজনীতিক হিসেবে পরিচিত।

হলফনামা অনুযায়ী, এমদাদুল হক ভরসার মোট বার্ষিক আয় ২ কোটি ৬৭ হাজার ৫৪২ টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় দেখানো হয়েছে ১১ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক জামানত থেকে আয় আসে ৯৩ লাখ ৫১ হাজার ৩০৮ টাকা এবং ব্যবসা থেকে তার আয় ৯৫ লাখ ৮১ হাজার ৩৩৪ টাকা। তিনি নিজের ও স্ত্রীর পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করেছেন।

ব্যবসায়ী স্ত্রী সেলিনা জাহানের বার্ষিক আয় তুলনামূলকভাবে কম হলেও নগদ অর্থের দিক থেকে তিনি স্বামীর চেয়ে এগিয়ে রয়েছেন। হলফনামা অনুযায়ী, সেলিনা জাহানের বার্ষিক আয় ১০ লাখ ৫৫ হাজার টাকা। তবে তার কাছে নগদ অর্থ রয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ২৮৮ টাকা, যেখানে এমদাদুল হক ভরসার নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৫৮৫ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের ক্ষেত্রেও দুজনের মধ্যে বড় পার্থক্য দেখা যায়। এমদাদুল হক ভরসার ব্যাংক জমা রয়েছে ৫৮ লাখ ৬৫ হাজার ৯৮৭ টাকা, অন্যদিকে তার স্ত্রীর ব্যাংক জমা মাত্র ২৩ হাজার ১৩০ টাকা। সব মিলিয়ে এমদাদুল ভরসার অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ৩৬ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার ৮৬৫ টাকা এবং তার স্ত্রীর অস্থাবর সম্পদের মূল্য ৫ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৪১৮ টাকা।

স্থাবর সম্পদের ক্ষেত্রে এমদাদুল হক ভরসার সম্পদের পরিমাণ আরও বেশি। হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার মালিকানায় রয়েছে ৭ দশমিক ৪১ একর কৃষিজমি, ১৬ দশমিক ৬৮ একর অকৃষিজমি, একটি বাণিজ্যিক ভবন এবং ১১টি অ্যাপার্টমেন্ট। এসব স্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখানো হয়েছে ৬০ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ১৬২ টাকা। অন্যদিকে, তার স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পদ নেই বলে হলফনামায় উল্লেখ রয়েছে।
ঋণের হিসাবেও বড় অঙ্কের তথ্য উঠে এসেছে। এমদাদুল হক ভরসার ব্যাংক ও শেয়ারসংক্রান্ত ঋণের পরিমাণ ১৪ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ২৩৩ টাকা। তার স্ত্রীর নামে ব্যাংক ঋণ রয়েছে ৬৯ লাখ ৪২ হাজার ৪৪ টাকা। তবে হলফনামায় দুজনই উল্লেখ করেছেন, তারা কেউই ঋণ খেলাপি নন।

আইনগত অবস্থান সম্পর্কে এমদাদুল হক ভরসা জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন এবং একটি মামলায় বর্তমানে জামিনে রয়েছেন।
এমদাদুল হক ভরসা সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত রহিম উদ্দিন ভরসার ছেলে। রাজনীতির পাশাপাশি শিল্প ও ব্যবসা খাতে দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ তার আর্থিক অবস্থানকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুলের শত কোটি টাকা সম্পদ, বার্ষিক আয় দুই কোটি টাকা

প্রকাশের সময়ঃ ০৩:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬