১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতার মনোনয়ন আপিলে বৈধতা পেয়েছে

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগকারি মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের শুনানিতে আতাউর রহমান আতার দাখিল করা আপিল মঞ্জুর করা হয়। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আইনগত আর কোনো বাধা রইল না।

এর আগে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল হয়। এবিষয়ে তিনি আপিল করতে পারবেন বলে জানিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি হেনস্তার শিকার হন বলেও অভিযোগ ওঠে।

আতা তার মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। এরপর শুনানি শেষে আজ নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এ বিষয়ে আতাউর রহমান আতা বলেন, “আমি নির্বাচন কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্তে সন্তুষ্ট।” নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানান তার সমর্থকরাও।

তিনি বলেন, এ রায়ের মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতিফলন ঘটেছে। জনগণের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত মাঠে থাকতে জোড়ালো প্রস্তুতি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন স্বতন্ত্র প্রার্থীর এই নেতা।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতার মনোনয়ন আপিলে বৈধতা পেয়েছে

প্রকাশের সময়ঃ ০৯:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬