
মানিকগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ৩ আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা রাজনীতিতে পথভ্রষ্ট। ব্যাক্তি চরিত্রও কালীমাযুক্ত তার। নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িয়ে তিনি মানসিক ভারসাম্যহীন। তার অবিলম্বে উন্নত চিকিৎসার প্রয়োজন’।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেল সারে তিনটায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আতাউর রহমান আতা বিএনপির বিরোদ্ধে মিথ্যা,বানোয়াট উদ্যেশ্য প্রনোদিত বক্তব্যের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আতা সংবাদ সম্মেলনে বলেছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন কসাই ও বাস মালিক সমিতির সভাপতি শিহাব সুমন লোকজন সহ তার বাড়ির সামনে গিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে। কথাটি সত্য নয়। তিনি উদ্দেশ্য মূলক ভাবে আমাকে ও শিহাব সুমনকে হেয় প্রতিপন্ন করার জন্য হীন্য প্রচেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সংযুক্ত। আমি সমাজবিরোধী কোন কর্মকান্ডের সাথে জড়িত নই বরং আতা নিজেই অসামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত।
রাজনীতিতে তিনি পথভ্রষ্ট, ব্যক্তি চরিত্র তার কালিমা যুক্ত। তার এই ভিত্তিহীন উদ্ভট কথাবার্তা সুস্থ রাজনীতির পরিপন্থী। তাই অবিলম্বে তার এই অনুমান ভিত্তিক মিথ্যা ও উদ্দেশ্যমূলক বিবৃতি বন্ধের জোর দাবি জানান। সেই সঙ্গে প্রশাসনের কাছে দাবি জানান, অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ তিনি যেকোনো সময় ষড়যন্ত্র করে অঘটন ঘটিয়ে আমাদের ফাষাতে পারেন। তার দ্বারা সকল কিছুই করা সম্ভব। তিনি এখন ভারসাম্যহীন তার অবিলম্বে উন্নত চিকিৎসার প্রয়োজন।
এসময় জেলা রেন্ট -এ -কার মালিক সমিতির সভাপতি সিহাব সুমন সহ জেলা শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জঃ 









