০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–১ আসনে ছাত্রদলের সমন্বয় কমিটির দায়িত্বে মোঃ সোহাগ মিয়া

মানিকগঞ্জঃ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক “ধানের শীষ”-এর প্রার্থীদের পক্ষে প্রচারণা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এ লক্ষ্যে আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গঠিত ওই কমিটিতে মানিকগঞ্জ–১ আসনের সমন্বয় কমিটির দায়িত্ব পেয়েছেন মোঃ সোহাগ মিয়া। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামের সন্তান।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তিনি নির্বাচনকালীন সময় দলীয় প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মোঃ সোহাগ মিয়া বলেন, “এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। দলের প্রতি যে আস্থা রাখা হয়েছে, তা যেন ব্যর্থ না হয়—সে লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করতে ছাত্রদল সবসময় রাজপথে থাকবে।”

তিনি ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–১ আসনে ছাত্রদলের সমন্বয় কমিটির দায়িত্বে মোঃ সোহাগ মিয়া

প্রকাশের সময়ঃ ০৩:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬