১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দুই ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা

ঢাকাঃ ঢাকার সাভারে দুই ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রবিবার (১৮ জানুয়ারী) দুপুরে সাভার থানার কিছুটা দূরে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের ভিতর থেকে আগুনে পোড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত তিন মাসে সেখানে আরো তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতংক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে স্থানীয় কয়েকজন আগুনে পোড়া একজন নারী ও অপরজন শিশুর লাশ দেখতে পেয়ে 999 ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। এঘটনায় সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে তিনজনকে সেখানে হত্যা করা হলে এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

সাভারে দুই ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা

প্রকাশের সময়ঃ ০৪:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬