০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতার মার্কেটে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জঃ গতকাল শুক্রবার গভীর রাতে ২৩-০১-২৬ সময় আনুমানি রাত ১:১০ মিনিটর দিকে সিদ্ধিরগঞ্জ পুল বাগানবাড়ি রোড রেল লাইন টিনের মসজিদের পাশে,০৪ নাং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রহিম এর রেলওয়ের সরকারি খাস জায়গায় দখল করে গড়ে ওঠে টিনের মার্কেটে হঠাৎই আগুন লাগে, পরে এলাকাবাসী এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয় পরে ফায়ার সার্ভিসের খবর দেয়, আগুনের ভয়াবহতা এতেই ছিল মুহূর্তে ছড়িয়ে পড়লে পাশে আরো কিছু দোকানে আগুন লেগে যায়,ঘটনা স্থল থেকেজানা যায় মোট পাঁচটি দোকানের ভেতরে সব মালামাল পুড়ে যায়।

এদিকে আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।

আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আশিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।প্রাথমিক ধারণা অনুযায়ী ৩ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয় এবং ১০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি।

ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতার মার্কেটে ভয়াবহ আগুন

প্রকাশের সময়ঃ ০৪:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬