০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ৫ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

ঢাকাঃ সাভারে পাঁচ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী কে ধর্ষণের  চেষ্টার অভিযোগে মো. রোকন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে  যৌথবাহিনী।

শনিবার (২৪ জানুয়ারী)  বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী। এর আগে গতজাল দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রোকন জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর  এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি  ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। শিশুটি তাকে মামা বলে ডাকতো। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যান এবং পরে বিছানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে অভিযুক্তের কক্ষে প্রবেশ করলে তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে স্থানীয়রা যৌথবাহিনীকে খবর দেন। খবর পেয়ে যৌথবাহিনী  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে আদালতে পাঠানো হচ্ছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

সাভারে ৫ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৬:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬