
চুয়াডাঙ্গাঃ দর্শনা থানা যুবদলের আহবায়ক জালাল উদ্দীন লিটনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান বাবু খানের পক্ষে ধানের শীষের পতাকা বিতরণ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দর্শনা বাসস্ট্যান্ডসহ থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে চলাচলকারী যানবাহনে ধানের শীষের পতাকা বিতরণ করা হয়।
এ সময় যুবদল নেতাকর্মীরা পথচারী ও সাধারণ মানুষের হাতে ধানের শীষের পতাকা তুলে দেন এবং বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান বাবু খানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।
প্রচারণাকালে জালাল উদ্দীন লিটন বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ের প্রতীক। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, যুবদল মাঠে থেকে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছে এবং আগামীতেও এ ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় দর্শনা থানা যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদকঃ 









