
লালমনিরহাটঃ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ০২টি ভারতীয় গরু জব্দ ।
১৫ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোগলহাট বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় গরু জব্দ করেছে। ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার(২ ফেব্রুয়ারি) ভোরে মোগলহাট বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার চওড়াটারী নামক স্থানে টহল পরিচালনার সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০২টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার সিজার মুল্য ২,০০,০০০/-টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল ধরনের সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, বর্তমানে সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 









