০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা অনুষ্ঠিত

শেরপুরঃ শেরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন মনিটরিং টিমের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ জানুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘নির্বাচন মনিটরিং টিম’-এর এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান। সভায় নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচনীকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শতভাগ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জেলার প্রতিটি নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক নজরদারির জন্য মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না।”

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচন মনিটরিং টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৯:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬