০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ–১ আসনে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

মানিকগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ–১ আসনে নির্বাচনী পরিবেশ চরমভাবে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

৩ ফেব্রুয়ারি ( মঙ্গলবার) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আসনটির স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়া মার্কার প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোজা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ঘোষণার পর থেকেই তার সমর্থক ও নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে ভয়ভীতি, হুমকি ও হয়রানি চালানো হচ্ছে। নির্বাচনী এলাকা ,শিবালয় ও দৌলতপুর উপজেলায় বিভিন্ন স্থানে তার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো, মারধর, মিথ্যা মামলার ভয়, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদেরকে প্রকাশ্যে ঘোড়া মার্কার পক্ষে কাজ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পরিবার-পরিজনের সদস্যদেরও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের জিম্মি করে নেতাকর্মীদের নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে।

তিনি দাবি করেন, প্রশাসন ও পুলিশ বাহিনীর একটি অংশকে ব্যবহার করে নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, কম ভোট পড়লেও ফল নিজেদের পক্ষে নেওয়া এবং ভোটারদের কেন্দ্র থেকে দূরে রাখতে পরিকল্পনা করা হচ্ছে। বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকায় গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা পালন করে জনগণের ভোটাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জ–১ আসনে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৩:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬