০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল

শেরপুরঃ শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। নুরুজ্জামান বাদল পেশাগত জীবনে শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার প্রথম জানাজা আজ দুপুর আড়াইটার সময় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গভীর রাতে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

না ফেরার দেশে শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল

প্রকাশের সময়ঃ ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬