
সাতক্ষীরাঃ “মেধা,সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে এক বিশাল ‘স্বাগত র্যালি’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া এই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তুফান মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শহর সভাপতি আল মামুনের নেতৃত্বে র্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে র্যালিটি পাকাপুলের মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, নিউমার্কেট হয়ে তুফান মোড়ে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শহর শিবিরের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি খোরশেদ আলম, আবু তালেব, সেক্রেটারী মেহেদী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি আল মামুন বলেন, “প্রতিষ্ঠার ৪৯ বছরে পদার
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ 









