
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন মাত্রা যোগ করলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফ্রেন্ড’স ফুটসাল গ্রাউন্ড।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) বিকেলে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ইনডোর গ্রাউন্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থানীয় ক্রীড়াবিদ ও তরুণরা ইনডোর গ্রাউন্ডটি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, এই উদ্যোগ এলাকার ক্রীড়া চর্চায় নতুন গতি আনবে এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
স্থানীয় সমাজ সেবক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দলের ফুটবলার হৃদয়, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নেতা জালাল উদ্দীন, এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 









