০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-১ নির্বাচনি এলাকাকে চাঁদাবাজ মুক্ত ও উন্নত এলাকায় পরিনত করা হবে ; ডাঃ আবু বকর সিদ্দিক

মানিকগঞ্জঃ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ -১ নির্বাচনী এলাকাকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করা,আরিচা ঘাটকে কেন্দ্র করে বিশেষ অর্থনৈতিক এলাকা গঠন, পদ্মা- যমুনার নদী ভাঙ্গনের স্থায়ী সমাধানে বাধ নির্মান,অবৈধ বালু উত্তোলন বন্ধ, কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ীকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র নির্মান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের পরিকল্পনা আছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবালয়- ঘিওর ও দৌলতপুর নিয়ে মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনার পাড়ে আরিচা ঘাটে জামায়াতে ইসলামের এক বিশাল নির্বাচনী জন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলনা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এসব কথা বলেন।

শিবালয় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ হাতেম আলীর সভাপতিত্বে মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন বলেন,জামায়াতে ইসলামী দেশের সকল জনগনকে সাথে নিয়ে বাংলাদেশকে সন্ত্রাস-দূর্নীতি মুক্ত এক নতুন সম্ভাবনাময় দেশে পরিনত করবে।যে বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে নেতৃত্বে দিবে।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে এক নতুন অধ্যায়ে নিয়ে যেতে আমাদের অবশ্যই দাঁড়িপাল্লায় ও হাঁ তে ভোট দিতে হবে।

ডাঃ আবু বকর সিদ্দিক বলেন,আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে,আমি কথা দিচ্ছি, আমি দূর্নীতি করবো না এবং কাউকে দূর্নীতি করতে দিবো না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, জেলা আমীর হাফেজ মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জাকিরুল ইসলাম খান,জেলা শিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান শিবালয় উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু তালেব প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল মিছিল আরিচাঘাট প্রদক্ষিণ করে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জ-১ নির্বাচনি এলাকাকে চাঁদাবাজ মুক্ত ও উন্নত এলাকায় পরিনত করা হবে ; ডাঃ আবু বকর সিদ্দিক

প্রকাশের সময়ঃ ০৩:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬