০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে; আফরোজা খানম রিতা

সাতক্ষীরাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ – ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানমরিতা
বলেছেন,মানিকগঞ্জের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরতাজ আলম বাহারের সভাপতিত্বে
আফরোজা খানম রিতা বলেন, “রাজপথে যেমন আমরা বিজয় অর্জন করেছি, তেমনি ভোটযুদ্ধেও আমরা বিজয়ী হব—ইনশাল্লাহ। স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা রাজনীতি করি।

তিনি বলেন, আমার রাজনীতি শুরু করেছিলাম বেগম খালেদা জিয়ার হাত ধরে। জীবনে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার বাবা হারুনুর রশিদ খান মন্নু, অপরজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুজনকেই আমি হারিয়ে ফেলেছি আমি তাদের আদর্শ ও সততা নিয়েই আগামীতে দেশের জন্য কাজ করতে চাই।
রাজনীতি করতে যেয়ে আমি আপনাদের ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি । তাই যখনই মনে করি এই রাজনীতি আর ভালো লাগছে না, তখনই আপনাদের মুখগুলো আমার সামনে ভেসে উঠে। তখন আর আমার রাজনীতি থেকে সরে যাওয়া হয় না।

তিনি আরো বলেন সামনে আমাদের ভোট যুদ্ধ এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে এর জন্য শক্তি সাহস মনোবল আমাদের থাকতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কখনো নিজেদেরকে নিরাপত্তা হীনতায় ভাববেন না। আপনারা দেখেছেন, পাঁচই আগস্টের পর আমার প্রতিটা নেতাকর্মী আপনাদেরকে পাহারা দিয়ে রেখেছে। আপনাদের মন্দির শ্মশান সহ যেখানেই কোন অসুবিধার সংবাদ শুনেছে, আমার দলীয় কর্মীরা সেখানে ছুটে গিয়েছে। সহযোগিতার হাত বাড়িয়েছে। আপনাদের দুর্গাপূজাসহ সকল পুজা পার্বণ সুষ্ঠু এবং সুন্দর মত পালন করতে পেরেছেন। আগামীতেও আমরা এভাবে একসাথে সম্প্রীতি এবং সোহার্দ্যপূর্ণ সম্পর্ক মনোভাব নিয়ে নতুন মানিকগঞ্জ গড়ে তুলবো।

তিনি আরো বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। এই বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো। যে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে উন্নয়নের বাংলাদেশ গড়েছিল। আমরা সবাই মিলে আবার সেই বাংলাদেশ গড়ে তুলবো। আমরা চাই মানিকগঞ্জ এমন একটা মডেল জেলা তৈরি হোক যেখানে সারা বাংলাদেশে তাকিয়ে থাকবে।

আফরোজা খানম বলেন বিগত ১৭ বছর যারা ক্ষমতায় ছিল তারা কিছুই করে যায়নি। তারা মানিকগঞ্জে কিছুই করেনি। কারণ মানিকগঞ্জের লোক বিএনপি করে। এটাই আমাদের অপরাধ ছিল। আর এজন্যই বিগত ১৭ বছরে মানিকগঞ্জে কিছুই করা হয়নি সমস্ত টাকা পয়সা লুটপাট করা হয়েছে মানিকগঞ্জের কোন উন্নয়ন নেই এখানে খেলার জন্য কোন মাঠ নেই আন্তর্জাতিকমানের কোন স্টেডিয়াম নেই। এখানে সরকারি কোন বিশ্ববিদ্যালয় নেই। হায়ার এডুকেশন এর জন্য আমাদের সন্তানদের যেতে হয় অন্য জেলায়। আশোন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে মানিকগঞ্জে আবার ধানের শীষ ফিরিয়ে আনুন। আবার আমরা মানিকগঞ্জকে উন্নয়ন করে তুলি।

জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়ছার, ডা. জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রাকিবুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজীবসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে; আফরোজা খানম রিতা

প্রকাশের সময়ঃ ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬