০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ–১ আসনে বাড়ছে প্রার্থীদের জনপ্রিয়তা, বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের সমীকরণ জটিল

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ–১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিন দিন জমে উঠছে নির্বাচনী মাঠ। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী দল, ছোট রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয় প্রচারণায় পুরো এলাকায় নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, একাধিক প্রার্থীর জনপ্রিয়তা বাড়ায় ভোটের হিসাব ক্রমেই জটিল হয়ে উঠছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর দলীয় সাংগঠনিক শক্তি ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতি ও মাঠপর্যায়ের তৎপরতায় বিএনপির ভোটব্যাংক সক্রিয় অবস্থানে রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি একসময় স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। সেই রাজনৈতিক পরিচিতি ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে বিএনপির একাংশ ভোটার তার প্রতি নীরব সমর্থন দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক নৈতিকতা, সুশাসন ও ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। তার প্রচারণায় একটি নির্দিষ্ট ভোটার শ্রেণির মধ্যে সাড়া পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন তরুণ ভোটারদের মধ্যে বিকল্প রাজনৈতিক বার্তা তুলে ধরছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ হেদায়েতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ খোরশেদ আলম, জনতা দল (JD)-এর প্রার্থী মোঃ শাহজাহান খান, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী দিলীপ কুমার দাশ এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল আলী বেপারী নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে পৌঁছাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবার দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত সততা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং এলাকার উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনাকে গুরুত্ব দিচ্ছেন। একাধিক প্রার্থীর জনপ্রিয়তা বাড়ায় মানিকগঞ্জ–১ আসনে শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল অনিশ্চিত থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সব মিলিয়ে মানিকগঞ্জ–১ আসনের নির্বাচন এখন বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। ভোটের দিন ব্যালটের মাধ্যমেই নির্ধারিত হবে—শেষ পর্যন্ত কার হাতে যাবে এই গুরুত্বপূর্ণ আসনের প্রতিনিধিত্ব।

ছবিতে মানিকগঞ্জ ১ আসনের হ্যাবিয়েট প্রার্থীরা

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জ–১ আসনে বাড়ছে প্রার্থীদের জনপ্রিয়তা, বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের সমীকরণ জটিল

প্রকাশের সময়ঃ ০৬:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬