১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভোট দেওয়া হলো না বাবু মিয়ার, বাড়ি ফিরলেন লাশ হয়ে

মানিকগঞ্জঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবু মিয়ার:আর ভোট দেওয়া হলোনা। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আগেই বাড়ি ফিরলেন লাশ হয়ে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে মানিকগঞ্জ-১ আসনের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

জানা গেছে, মৃত বাবু মিয়া ওই এলাকার হামেদ আলীর ছেলে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন বাবু মিয়া। তিনি যথাযথভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভোট দেওয়ার আগেই হঠাৎ তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং এক পর্যায়ে সেখানেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন।
​এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভোটকেন্দ্রের সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান কান্নারত কণ্ঠে বলেন, “বাবু একটু আগেই কেন্দ্রে ভোট দিতে আসছিল। চোখের সামনেই লোকটা অকালে চলে গেল, অথচ ভোটটা আর দেওয়া হলো না।”

নির্বাচনকালীন উত্তেজনার মাঝে এমন করুণ মৃত্যু মহাদেবপুর এলাকার মানুষের মনে বিষাদের কালো মেঘ ছড়িয়ে দিয়েছে।
স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জে ভোট দেওয়া হলো না বাবু মিয়ার, বাড়ি ফিরলেন লাশ হয়ে

প্রকাশের সময়ঃ ০১:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬