১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে সরকারি সেচ প্রকল্পে হামলার অভিযোগ ভিত্তিহীন: অভিযুক্তদের দাবি

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ১১:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় সরকারি সেচ প্রকল্পে হামলার অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন অভিযুক্তরা।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, মাটি ব্যবসায়ীদের হামলায় সেচ প্রকল্প বন্ধ হয়ে তিন ফসলি জমি খরার ঝুঁকিতে পড়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাজী ফজর উদ্দিন (ফালু), তাঁর ছেলে দেলোয়ার ও আনোয়ার তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

আলিম হোসেন বলেন, সেচ প্রকল্পে হামলা, ভাঙচুর কিংবা কাউকে মারধরের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং ব্যবসায়িক ক্ষতি সাধনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অভিযোগ আনা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্তদের দাবি, থানায় করা অভিযোগে উল্লেখিত ঘটনার রাতে তারা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঘটনা যাচাই করার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান তারা।

এদিকে স্থানীয় কয়েকজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় পূর্ব থেকে ব্যবসা সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে তারা মনে করছেন।

অভিযুক্তরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশিষ সানা বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

ধামরাইয়ে সরকারি সেচ প্রকল্পে হামলার অভিযোগ ভিত্তিহীন: অভিযুক্তদের দাবি

প্রকাশের সময়ঃ ১১:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬