
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে আসন্য পবিত্রত মাহে রমজান উপলক্ষে “রমজানের পবিত্রতা রক্ষা করুন করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন রাখতে হবে। “অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দাও, রমজানের সম্মান বজায় রাখুন। এমন
স্লোগানের মধ্য দিয়ে র্যালি ও বক্তব্য অনুষ্টিত হয়েছে।
মঙ্গবার(১৭ফেব্রুয়ারি) সকাল সারে নয় টার দিকে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা ক্যাম্পাস থেকে র্যালিটি শুরু হয়ে মানিকগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। তাদের শহরজুড়ে অনুষ্টিত র্যালির শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে র্যালিতে
শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
র্যালি শেষে সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। তিনি সকলকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









