০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার দরচিরা গ্রামে আজ ইফতারের পর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন-এর নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন জনাব মোজাম্মেল হোসেন মোল্লা। তিনি নিজ হাতে ফিতা কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে বক্তারা বলেন, সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মানবিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে নতুন এই অফিস কার্যকর ভূমিকা রাখবে বলেও মত দেন উপস্থিত অতিথিরা।

জনাব মোজাম্মেল হোসেন মোল্লা বর্তমানে ইতালি প্রবাসী হলেও মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে তিনি দেশে ফিরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৭:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬