
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লা মোস্তাফিজুর সেন্টার হাসপাতলে ভুল চিকিৎসা নবজাতকের মৃত্যু, দায় এড়াতে কর্তৃপক্ষের তালবাহানা।
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পূর্ব পাশে মুস্তাফিজুর রহমান সেন্টার হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায় পূর্ব ইসদাইরের বাসিন্দা রাজিয়া নামের এক গর্ভবতীকে ২০শে ফেব্রুয়ারি রাতে ডেলিভারির জন্য উক্ত হাসপাতালে ভর্তি করানো হয়। ২১ শে ফেব্রুয়ারী ভোরে রাজিয়া নরমাল ডেলিভারির মাধ্যমে একটি নবজাতকের জন্ম দেন।তবে জন্মের ঘন্টা খানের মধ্যে নবজাতকটি মারা যায়।
ভুক্তভোগীর পরিবার জানায় শিশু জন্মের পরই ডাক্তারের ভুল চিকিৎসা মারা জায়।তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নবজাতটি জন্মের পর পরই মারা যায়, এছাড়া রোগীর অবস্থা খুবই খারাপ ছিলো।এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি।
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 









