০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জকসুর উদ্যোগে উদ্বোধন হলো ‘জবি এক্সপ্রেস’ বাস ট্র্যাকার অ্যাপ

  • জবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে ‘জবি এক্সপ্রেস’ নামে বাস ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের জকসু ভবনে এটি উদ্ধোধন করা হয়।জকসুর দাবি প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা না পেয়ে শিবিরের অর্থায়নে এই ব্যয় বহন করা হয়েছে।পাশাপাশি আ্যপ ব্যবহার সংক্রান্ত নানা দিক নিয়ে কথা বলেন তারা।

এসময় জকসু সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন,অ্যাপটি প্লে-স্টোরে প্রকাশ করা হয়েছে। ঈদের আগে বা পরে শিক্ষার্থীরা প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে বলে আশা করা হচ্ছে। এর আগে ব্যবহারকারীদের সুবিধার্থে ‘জবি এক্সপ্রেস’ নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছিল, যেখানে প্রবেশ করে অ্যাপটি ডাউনলোড করা যাবে।অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কেবল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল দিয়ে সাইন-ইন করতে হবে,যাতে বহিরাগত কেউ ব্যবহার করতে না পারে সেটাও দেখতে হবে।কোনো ত্রুটি পরিলক্ষিত হলে জকসুকে জানানোর অনুরোধ জানান রিয়াজুল।

তিনি আরও বলেন, বাস ট্র্যাকার অ্যাপ বাস্তবায়নে জকসুর আর্থিক সক্ষমতা না থাকায় শিবিরের সহযোগিতা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো সহযোগিতা মেলেনি বলেও অভিযোগ করেন তিনি।

জকসুর পক্ষ থেকে অন্যনা বিষয়ে আরো বলা হয়,ছোটোখাটো অবকাঠামোগত সমস্যা-যেমন দেয়ালের রং করা বা গাড়ির চাকা মেরামত এগুলো উদ্যোগ নিয়ে আমরা সমাধান করতে পারব,তবে হল নির্মাণ, ল্যাব স্থাপন ও ক্লাসরুম সংস্কারের মতো বড় প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

তিনি বাজেট বৈষম্যের প্রসঙ্গ তুলে বলেন, ৩০ হাজার শিক্ষার্থীর জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ থাকলে ১৭ হাজার শিক্ষার্থীর জন্য তার অর্ধেক হওয়া যৌক্তিক। কিন্তু জবির জন্য বরাদ্দ মাত্র ১৫৬ কোটি টাকা-এ বৈষম্য দূর করতে তারা কাজ করবেন।

তারা উল্লেখ করেন, ‘জবি এক্সপ্রেস’ অ্যাপ চালু হলে শিক্ষার্থীরা বাসের লাইভ অবস্থান ও সম্ভাব্য আগমনের সময় জানতে পারবেন।

আ্যপ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এজিএস মাসুদ রানা, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম ও কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

জকসুর উদ্যোগে উদ্বোধন হলো ‘জবি এক্সপ্রেস’ বাস ট্র্যাকার অ্যাপ

প্রকাশের সময়ঃ ০৬:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬