
মানিকগঞ্জঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র মমতাময়ী মা হুরন নাহার রশিদ এর দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার( ১ মার্চ- ) বাদ আসর মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয় ।
জানাজা শেষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হনতিনি।এই মহীয়সী নারীর মৃত্যুতে মানিকগঞ্জে এক শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার জানাযার নামাজে মানিকগঞ্জ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ-১ আসনের এমপি এস এ জিন্নাহ কবির, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈনিক ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মানুষ অংশ নেয়।
এর আগে রবিবার( ১ মার্চ- ) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তিনি সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে দুই কন্যা যথাক্রমে আফরোজা খানম রিতা বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, এবং পারভিন বেগম এছারা তিন নাতি, দুই জামাতা, ভাই বোন, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 














