১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সওজ অফিসে নির্ধারিত সময়েও অনুপস্থিত কর্মকর্তারা

নারায়ণগঞ্জঃ রমজান মাস উপলক্ষে সরকারি দপ্তরগুলোতে সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে সরকার। তবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তাদের উপস্থিত না থাকার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস প্রধান নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিমসহ অধিকাংশ কর্মকর্তা তখনো উপস্থিত হননি। উপবিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরাও অফিসে ছিলেন না। তবে অফিস সহকারীরা কক্ষের তালা খুলে বসে থাকতে দেখা যায়।

নির্বাহী প্রকৌশলীর অফিস সহকারী আহম্মাদ আলী জানান, তার ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো অফিসে আসেননি। এ সময় নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিমকে ভিডিও কলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আহসান উল্ল্যাহ মজুমদার সকাল ১০টা ৪৯ মিনিটে ভিডিও কলে জানান, তিনি নারায়ণগঞ্জ সওজের কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থান করছেন। এছাড়া ভিটিকান্দি সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী লিয়নসহ অন্যান্য সহকারী প্রকৌশলীদেরও অফিসে পাওয়া যায়নি।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

নারায়ণগঞ্জ সওজ অফিসে নির্ধারিত সময়েও অনুপস্থিত কর্মকর্তারা

প্রকাশের সময়ঃ ০৫:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬