০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা ও খোলা মাঠে ইফতারের আয়োজন

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদুয়ারা যুব সমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক মতবিনিময় সভা ও খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়েছে।

জমদুয়ারা খেলার মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আতোয়ার হোসেন বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মত বিনিময় শেষে জমদুয়ারা খেলার খোলা মাঠে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা ও খোলা মাঠে ইফতারের আয়োজন

প্রকাশের সময়ঃ ১০:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬