০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে কম্প্রেসার বিস্ফোরণে নিহতের পরিবারকে এমপি জিন্নাহ কবিরের ৫০ হাজার টাকা অনুদান

মোঃ চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাট এলাকায় কম্প্রেসার মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত মোহাম্মদ আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির। তার ব্যক্তিগত পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এমপি এসএ জিন্নাহ কবির নিহতের পরিবারের খোঁজখবর নিতে তার সহধর্মিণী শায়লা কবির, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অয়ন খানকে নিহতের পরিবারের কাছে পাঠান। তারা পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন এবং সমবেদনা জানান। জানা গেছে, নিহতের পরিবার বর্তমানে ভাড়া বাসায় বসবাস করছে। ভবিষ্যতে তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার বিষয়েও চিন্তা রয়েছে বলে আশ্বাস দেওয়া হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন এমপি জিন্নাহ কবিরের জামাতা ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী এবং স্বেচ্ছাসেবক দলের নেতা তানভীর অংকুর সম্রাটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে শনিবার (৭ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে আরিচা তিন নম্বর ফেরিঘাট টার্মিনাল এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার একটি কম্প্রেসার মেশিনের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন মোহাম্মদ আলী (৪৬)। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন।

শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী মিজানুর রহমান লিটন বলেন, “মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের দায়িত্ব। এমপি এসএ জিন্নাহ কবির সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। নিহতের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করব।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

শিবালয়ে কম্প্রেসার বিস্ফোরণে নিহতের পরিবারকে এমপি জিন্নাহ কবিরের ৫০ হাজার টাকা অনুদান

প্রকাশের সময়ঃ ১১:০০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬