
ঢাকাঃ সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ র্যাবের হাতে ২ মাদক কারবারি আটক হয়েছে।
সোমবার (১০ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২,সাভার। এর আগে গতরাতে ঢাকা জেলার সাভার থানাধীন সাভার পৌরসভার ০৩ নং ওয়ার্ডস্থ সবুজ বাগ ও আশুলিয়ার পূর্ব জামসিন জয়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মোঃ সেন্টু হোসেন জীবন(৩৫), পিতা- মোঃ এয়াকুব হোসেন, মাতা- সূর্যবানু, সাং-৯১/০৩ শালেস্বর, সাভার পৌরসভা, থানা- সাভার, জেলা-ঢাকা
এবং মোঃ হৃদয় আহমেদ (২৩), পিতা- মোঃ তাজু মিয়া, মাতা- রিনা আক্তার, সাং- রামচন্দ্রপুর বাল্লাগ, পোষ্ট-সালদা নদী, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা
র্যাব সূত্র জানায়, গত রাতে র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানদের নেতৃত্বে আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন সাভার পৌরসভার সবুজ বাগ এলাকা হতে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেন্টু হোসেন জীন নামের একজন মাদক ব্যাবসায়ী পূর্ব জামসিন জয়পাড়া এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় আহম্মেদ নামের অপর একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ 









