
ঢাকাঃ আশুলিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজীর সৃষ্টি করলো দীঘি ডিপার্টমেন্টাল স্টোর এর সিস্টার কনসার্ন দেবো ট্রেড করপোরেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বাসুদেব বিশ্বাস একজন সনাতন ধর্মের মানুষ হয়েও পবিত্র মাহে রমজানে দোয়া ও বিশাল ইফতার মাহফিলের আয়োজন করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
বুধবার (১১ মার্চ) আশুলিয়ার ডিইপিজেড গেটে তার নিজ প্রতিষ্ঠানে ব্যতিক্রম ধর্মী এ ইফতার মাহফিলের আয়োজন করেন বাসুদেব বিশ্বাস। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন পোশাক কারখানার কর্মকর্তা দোকানদার এবং এলাকার সব শ্রেনী পেশার মানুষকে নিয়ে এ ইফতার মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাসুদেব বিশ্বাস উপস্থিত থেকে অতিথিদের অভর্থনা ও আপ্যায়নের ব্যবস্থা করে। এসময় উক্ত প্রতিষ্ঠানে সকল স্টাফগন সুশৃঙ্খলভাবে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন। তাদের আন্তরিক অভিবাদনে সবাই সিক্ত হয়।
অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে আলোচনা করলে তারা জানান, এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে আসতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। ভীন্ন ধর্মের মানুষ হয়েও বাসুদেব বিশ্বাস যে উদ্যোগ গ্রহণ করেছে তা অবশ্যই আমাদের অনুপ্রানিত করবে। এবং এমন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এক অনন্য উদাহরণ হয়ে সমাজে শান্তির বার্তা বহন করবে। আমি উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
মামুন মানিক, বিশেষ প্রতিনিধি 









